Home অন্যান্যআবহাওয়াজুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের শঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস

জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের শঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস

by admin

ছবি: সংগৃহীত

চলতি এপ্রিল থেকে আগামী জুন মাসের মধ্যে বঙ্গোপসাগরে ৩ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে অন্তত ২টি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সম্প্রতি তিন মাসের (এপ্রিল, মে, জুন) দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপ, ঘূর্ণিঝড় ছাড়াও এসময় দেশে অন্তত ৮ দিন বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পাশাপাশি বেশ কয়েক দফায় তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে।

সংস্থাটি জানায়, চলতি এপ্রিল থেকে আগামী জুন নাগাদ দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই ৩ মাসে বঙ্গোপসাগরে ৩ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে এক থেকে ২টি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, চলতি মাস থেকে আগামী জুন নাগাদ দেশে অন্তত ৬ থেকে ৮ দিন হালকা অথবা মাঝারি ধরনের কালবৈশাখী অথবা বজ্রঝড়সহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই তিন মাসে ৩ থেকে ৫ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও চলতি এপ্রিল থেকে আগামী জুন পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এই সময়ের মধ্যে দেশে ৬ থেকে ৮টি মৃদু (৩৬-৩৭.৯° সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.৯° সে.) এবং ৩ থেকে ৪টি তীব্র (৪০-৪১.৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

Leave a Comment