Home অন্যান্যকৃষিডিজিটাল ডাটাবেজে আসছে পৌনে ৩ কোটি কৃষক-খামারি

ডিজিটাল ডাটাবেজে আসছে পৌনে ৩ কোটি কৃষক-খামারি

by admin

ছবি: ভিডিও থেকে নেয়া

মাঠের সোনালী ফসল। গোয়ালের গবাদিপশু। পুকুরের রুপালী মাছ। কৃষির এসব মৌলিক ভিত্তি এখনও দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। জিডিপিতে অবদান রেখেছে ১৮ শতাংশ।

১৮ কোটি মানুষের খাদ্যের উৎপাদক প্রায় ২ কোটি কৃষক, এখনও রাষ্ট্রের চোখে অদৃশ্য। সরকারি সুবিধা থেকে শুধু তারা বঞ্চিতই হন না। পান না উৎপাদিত পণ্যের সঠিক দামও।

তাই ত্রয়োদশ নির্বাচনে বিএনপির অঙ্গীকার ক্ষমতায় এলে চালু হবে কৃষক কার্ড। প্রতিশ্রুতি অনুযায়ী, বিএনপির নয়া সরকার বলছে, নতুন বাংলাবর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ থেকেই শুরু হবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি। লক্ষ্য ২ কোটি ৭৫ লাখ কৃষক-খামারীর হাতে এই কার্ড পৌঁছানো।

সরকারের দাবি, এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি, স্বল্প ব্যয়ে সেচ, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, মোবাইল ফোনে আবহাওয়া, বাজার তথ্য, ফসলের চিকিৎসা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা পাবেন।

বিজ্ঞানীদের আশা, কৃষকদের এই ডিজিটাল ডাটাবেজ কার্যকর হলে বন্ধ হবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে- এই তালিকা কতটা নির্ভুল হবে?

সংশ্লিষ্টরা বলছেন, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় পর্যায়ে স্বচ্ছতার অভাব থাকলে কৃষক কার্ডের আসল উদ্দেশ্যে ভেস্তে যেতে পারে। ২০২২ সালে ১ কোটি ৬২ লাখ কৃষককেস্মার্ট কৃষি কার্ড দিতে প্রকল্প নিয়েছিল তৎকালীন আওয়ামী সরকার। কিন্তু দুর্নীতির থাবায় ১০৮ কোটি টাকার সেই প্রকল্প বন্ধ হয়ে যায় মাঝ পথেই ।

Leave a Comment