Home অন্যান্যস্টার বিশেষবাংলাদেশীদের ব্যঙ্গ করে ভারতীয়দের ছড়ানো ভিডিওটি আসলে ভারতের

বাংলাদেশীদের ব্যঙ্গ করে ভারতীয়দের ছড়ানো ভিডিওটি আসলে ভারতের

by admin

ভারত থেকে পরিচালিত একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করা হয় | ছবি: সংগৃহীত

ভারত থেকে পরিচালিত একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, বাংলাদেশে মুসলিমরা একজন মৌলবির কাছ থেকে থুতু দেওয়া পানির বোতল নিচ্ছেন।

দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ভিডিওটি এক্সে কয়েক হাজারবার রিপোস্ট করা হয়েছে। ভারতীয় ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের মুসলমানদের ‘নোংরা’, ‘অসভ্য’, ‘বর্বর’সহ নানা ঘৃণাসূচক অভিধায় আখ্যায়িত করেছেন।

তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়; এটি ভারতের। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তির নাম নুরুসসাদাত বায়ার থাঙ্গাল। তিনি ভারতের কেরালার একজন ইসলামিক বক্তা।

ভিডিওটির উৎস অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে ‘Caswec’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৩ নভেম্বর প্রকাশিত একই ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে এটি ভারতের কেরালার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ‘4G Media Live’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৭ নভেম্বর প্রকাশিত একই ব্যক্তির আরেকটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর ক্যাপশনে তার নাম নুরুসসাদাত বায়ার থাঙ্গাল উল্লেখ করা হয়েছে এবং তাকে মালায়ালাম ভাষায় মোনাজাত করতে দেখা যায়।

ইউটিউবে আরও একাধিক ভিডিওতে তাকে মালায়ালাম ভাষায় বক্তব্য ও প্রার্থনা করতে দেখা যায়।

দেখুন এখানে, এখানে, এবং এখানে

এছাড়া, ইনস্টাগ্রামে নুরুসসাদাত বায়ার থাঙ্গালের নামে পরিচালিত একটি অ্যাকাউন্ট পাওয়া যায়, যেখানে তার ধর্মীয় বক্তব্য নিয়মিত পোস্ট করা হয়। অ্যাকাউন্টটির ‘About’ অংশে এটি ভারত থেকে পরিচালিত বলে উল্লেখ রয়েছে।

অর্থাৎ, আলোচিত ভিডিওতে প্রদর্শিত ব্যক্তি বাংলাদেশি নন; তিনি ভারতের কেরালার একজন ইসলামিক বক্তা।

Leave a Comment