Home বিনোদনসংকটাপন্ন অবস্থায় নায়িকা মৌসুমীর মা

সংকটাপন্ন অবস্থায় নায়িকা মৌসুমীর মা

by admin

নায়িকা মৌসুমী ও তার মা | ছবি: সংগৃহীত

ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা গুরুতর অসুস্থ। তাকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানি।

পোস্টে ওমর সানি লিখেছেন, সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, কারণ তিনি এখন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আছেন।

এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময়ও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

Leave a Comment