Home লাইফস্টাইলসাজগোজসিরাম ব্যবহারে সতর্কতা

সিরাম ব্যবহারে সতর্কতা

by admin

সিরাম ব্যবহার | ছবি : সংগৃহীত

ত্বকের যত্নে ফেস সিরাম এখন বেশ জনপ্রিয় একটি স্কিনকেয়ার পণ্য। অল্প পরিমাণেই ত্বকের গভীরে কাজ করার ক্ষমতা থাকায় অনেকেই নিয়মিত সিরাম ব্যবহার করেন। ত্বক উজ্জ্বল করা, দাগ কমানো কিংবা বয়সের ছাপ ধীর করতে সিরামের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে এর কার্যকারিতা পেতে হলে ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। অসচেতনভাবে ব্যবহার করলে ত্বকে জ্বালা, ব্রণ বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই সিরাম ব্যবহারের আগে কিছু সতর্কতা জানা জরুরি।

ত্বকের ধরন বুঝে সিরাম নির্বাচন

সব সিরাম সব ধরনের ত্বকের জন্য উপযোগী নয়। তৈলাক্ত, শুষ্ক বা সংবেদনশীল; প্রতিটি ত্বকের জন্য আলাদা ধরনের সিরাম প্রয়োজন। ত্বকের ধরন না বুঝে সিরাম ব্যবহার করলে ত্বকে অস্বস্তি বা ব্রণের সমস্যা দেখা দিতে পারে।

প্যাচ টেস্ট করা জরুরি

নতুন কোনো সিরাম ব্যবহার করার আগে হাতে বা কানের পেছনে সামান্য লাগিয়ে পরীক্ষা করে নেয়া ভালো। এতে বোঝা যায় ত্বকে কোনো অ্যালার্জি বা জ্বালা হবে কি না।

অল্প পরিমাণ ব্যবহার করুন

সিরাম খুব ঘন উপাদানে তৈরি হওয়ায় অল্প পরিমাণই যথেষ্ট। বেশি ব্যবহার করলে ত্বক ভারী লাগতে পারে এবং রোমকূপ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

পরিষ্কার ত্বকে সিরাম লাগান

মুখে ময়লা বা তেল থাকলে সিরাম ঠিকভাবে কাজ করতে পারে না। তাই মুখ ভালোভাবে পরিষ্কার করে তারপর সিরাম ব্যবহার করা উচিত।

সিরামের পর ময়েশ্চারাইজার ব্যবহার

অনেকেই সিরাম লাগিয়েই থেমে যান। কিন্তু সিরামের উপকারিতা ধরে রাখতে পরে ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার

কিছু সিরাম ত্বককে সূর্যের আলোতে বেশি সংবেদনশীল করে তোলে। তাই দিনের বেলা সিরাম ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

একসঙ্গে অনেক সিরাম ব্যবহার না করা

একাধিক সিরাম একসঙ্গে ব্যবহার করলে বিভিন্ন উপাদানের কারণে ত্বকে প্রতিক্রিয়া হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী একটি বা সীমিত সংখ্যক সিরাম ব্যবহার করাই ভালো।

ত্বকের যত্নে সিরাম উপকারী হলেও তা ব্যবহার করতে হবে সচেতনভাবে। ত্বকের ধরন অনুযায়ী সঠিক পণ্য নির্বাচন এবং নিয়ম মেনে ব্যবহার করলেই সিরাম থেকে পাওয়া যাবে কাঙ্ক্ষিত উপকার।

Leave a Comment