Home মতামত‘হাম’ এর টিকা নিয়ে একগুচ্ছ প্রশ্নোত্তর

‘হাম’ এর টিকা নিয়ে একগুচ্ছ প্রশ্নোত্তর

by admin

হামে আক্রান্ত | ছবি : সংগৃহীত

হাম একটি ভাইরাসজনিত রোগ। এর নির্দিষ্ট কোন প্রতিষেধক (antiviral) নাই, সবচেয়ে ভালো ব্যবস্থা নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে হাম প্রতিরোধ। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে শিশুরা হামে আক্রান্ত বেশি হচ্ছে, তাই হামের টিকা সংক্রান্ত কিছু সাধারণ জিজ্ঞাসা ও উত্তর।

প্রশ্ন:বাংলাদেশে হামের কয় ধরণের টিকা পাওয়া যায়?
উত্তর: দুই ধরণের টিকা পাওয়া যায় (MR সরকারীভাবে ও MMR বেসরকারীভাবে)।

প্রশ্ন: শিশুদেরকে হামের টিকা সাধারণত কয় ডোজ ও কত বয়সে দেয়া হয়?
উত্তর: সরকারী ভাবে ই.পি.আই সিডিউল অনুযায়ী দুই ডোজ টিকা দেয়া হয়। প্রথম ডোজ ৯ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে।

প্রশ্ন: হাম প্রতিরোধে এই টিকার কার্যকারিতা কত?

উত্তর: নিয়মিত ২ ডোজ টিকা নিলে, হাম রোগ প্রতিরোধের ক্ষেত্রে টিকা ৯৭-৯৯% কার্যকরী।

প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টিকা দেয়া হয় না কেন?
উত্তর: মায়ের শরীর থেকে প্রাপ্ত (প্যাসিভ/পরোক্ষ) অ্যান্টিবডির মাধ্যমে নবজাতকের শরীরে তৈরি হয়া রোগ প্রতিরোধ ক্ষমতা, শিশুকে সুরক্ষা দিয়ে থাকে।

প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টিকা দেয়া যাবে কি?
উত্তর: ক্ষেত্র বিশেষে ৬ মাসের পর হতে হামের টিকা দেয়া যেতে পারে (যেমন: হামের প্রাদুর্ভাবের সময়, যখন শিশুদের ভ্যাকসিন ক্যাম্পেইনের সময়)। তবে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে ৯ মাস এবং ১৫ মাসে বয়সে যথারীতি ২ ডোজ টিকা দিতে হবে।

প্রশ্ন: যদি কেউ ই.পি.আই সিডিউল অনুযায়ী টিকা না দিয়ে থাকেন, তবে করণীয় কি?
উত্তর: সম্পূর্ণ ২ ডোজ টিকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।

প্রশ্ন: আমার শিশুর বয়স ৩ বছর কিন্তু তাকে হামের টিকা দেয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: সম্পূর্ণ ২ ডোজ টিকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।

প্রশ্ন: আমার শিশুর বয়স ২ বছর কিন্তু তাকে হামের ১ম ডোজ টিকা দেয়ার পর দ্বিতীয় ২য় ডোজ টিকা দেয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?

উত্তর: যত দ্রুত সম্ভব ২য় ডোজ টিকা দিতে হবে।

প্রশ্ন: হামের ২ ডোজ টিকা দেয়ার পর, বুস্টার ডোজ টিকা দেয়ার প্রয়োজন আছে কি?
উত্তর: সম্পূর্ণ ২ ডোজ হামের টিকা দেয়া থাকলে, বুস্টার ডোজ দেয়ার দরকার নেই। তবে ক্ষেত্র বিশেষে catchup/campaing করে দেয়া হয়, সরকারি ঘোষণার মাধ্যমে।

ছবি:ডা. মো. আবু তালহা

প্রশ্ন: কিশোর-কিশোরি অথবা বড়রা কি হামের টিকা নিতে পারবেন?

উত্তর: নিতে পারবেন, যদি ইতিপূর্বে হামের কোন টিকা গ্রহণ না করে থাকেন এবং Measles Serology test Negative হয়।

প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে হামের টিকা দেয়া যাবে না ?
উত্তর: Severe Immunocompromised patient, pregnant woman

প্রশ্ন: হামের টিকা দেয়ার পরেও কি হাম হতে পারে?
উত্তর: ২ ডোজ হামের টিকা নেয়ার পরে, হাম হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম বা অতি দূলর্ভ, তবে যদি হয়েও থাকে তবে সেটি খুব স্বল্প মাত্রায় হয়।

প্রশ্ন: ভিটামিন-এ ক্যাপসুল কি হামের চিকিৎসা?
উত্তর: হাম হলে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হবে। WHO এর নিয়ম অনুযায়ী হামের রোগীকে ভিটামিন-এ ক্যাপসুল দিলে রাতকানা রোগ ও শিশু সংক্রামক ব্যাধির কারনে মৃত্যু হার অনেক কমে আসে।

প্রশ্ন: হামের রোগীর সংস্পর্শে আসলে post-exposure prophylaxis ভূমিকা আছে কি?
উত্তর: কিছু কিছু ক্ষেত্রে হামের রোগীর সংস্পর্শে (প্রথম বার) আসলে post-exposure prophylaxis (৬ দিনের মধ্যে) দিতে হয় এবং MMR Vaccine ও Immunoglobin ব্যবহার করা হয়।

প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে post-exposure prophylaxis দিতে হয়?
উত্তর: Severe Immunocompromised ক্ষেত্রে Immunoglobin দিতে হবে।
বয়স: জন্ম থেকে ৫ মাস পযর্ন্ত Immunoglobin দিতে হবে, যদি মায়ের ২ ডোজ টিকা না দেয়া না থাকে এবং মায়ের ইতোপূর্বে কখনো হাম না হয়ে থাকে, মায়ের measles IgG Negative হয়।

বয়স: ৬ থেকে ১৮ মাস (ইতোপূর্বে হামের কোন টিকা দেয়া হয়নি)- MMR Vaccine (৭২ ঘণ্টার মধ্যে) অথবা Immunoglobin (৭২ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে) গর্ভবতী মহিলা (ইতোপূর্বে হামের কোন টিকা দেয়া হয়নি/হাম হয়নি )- Immunoglobin (৬ দিনের মধ্যে)।

আপনার শিশুকে নিয়মিত টিকা দিন ও যত্ন নিন এবং হামের কোন লক্ষণ দেখা দিলে অতি দ্রুত নিকটস্থ হাসপাতাল অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।

Ref:
1.EPI_Guide book DGHS
2.World Health Organization (2020). The immunological basis for immunization series: module 7: measles: update 2020
3.Guidance UK Complete routine immunization Schedule 2026
4.Australian immunisation Handbook, 2022

লেখক: Dr Md Abu Talha, MBBS, FCPS (Pead) Fellow Pead Intensive & Cardiac Care (AIMS, INDIA) MRCPCH (Clinical-UK) Assistant Professor Ped Cardiac ICU, NHFH & RI.

Leave a Comment