Home খেলাঅবহেলিত তবু ক্রিকেটে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে রংপুর

অবহেলিত তবু ক্রিকেটে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে রংপুর

by admin

ছবি: সংগৃহীত

স্টেডিয়াম নেই, নেই ইনডোর প্র্যাকটিস সুবিধা, দীর্ঘদিন বন্ধ ক্রিকেট লীগ আয়োজন। তবুও দেশের অন্য সব বিভাগকে ছাড়িয়ে যাচ্ছে রংপুরের ক্রিকেট।

একমাত্র ভরসা রংপুর ক্রিকেট গার্ডেন, অথচ এই মাঠটিও এখনও পূর্ণাঙ্গভাবে ক্রিকেটের জন্য বরাদ্দ নয়।

সবশেষ ২৭তম ন্যাশনাল ক্রিকেট লীগে (এনসিএল) চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। একই বছর এনসিএল’র টি-টোয়েন্টি ফরম্যাটেও শিরোপা জিতেছে রংপুর। বয়সভিত্তিক ক্রিকেটে জাতীয় দলে উল্লেখযেগ্য পরিমাণ খেলোয়াড় যাচ্ছে এই বিভাগ থেকেই। গেল বছর জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টেসহ বিভিন্ন ইভেন্টে দেশসেরা পারফরম্যান্স রংপুরের।

কিন্তু এই সাফল্যের বিপরীতে নেই প্রয়োজনীয় অবকাঠামো। বিভাগীয় শহর হয়েও মিলে না বিভাগীয় সুযোগ-সুবিধা। শুধু অনুশীলনেই আটকে আছে ক্রিকেটারদের ভবিষ্যৎ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বারবার রংপুর ক্রিকেট গার্ডেনে পরিদর্শনে এসে প্রতিশ্রুতি দিলেও, বাস্তবে উন্নয়নের দেখা মেলেনি।

শুধু ক্রিকেট গার্ডেন নয়, রংপুরে আধুনিক সুযোগ-সুবিধাসহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের দাবি তুলছেন ক্রীড়াবিদরা।

বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা আর সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে, রংপুরই হতে পারে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তির জায়গা।

Leave a Comment