Home বিশ্বযুক্তরাষ্ট্রসমঝোতা না হওয়ার দায় ইরানের ওপর চাপালেন ভ্যান্স

সমঝোতা না হওয়ার দায় ইরানের ওপর চাপালেন ভ্যান্স

by admin

ছবি: সংগৃহীত

স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) আলোচনায় বসে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল। কিন্তু দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক শেষেও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় উভয়পক্ষ। এখন এই ব্যর্থর দায় ইরানের ওপর চাপালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তিনি বলেছেন, ইরানের আলোচকরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলো মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তিনি দাবি করেন সেগুলো ‘খুবই নমনীয়’ ছিল।

ভ্যান্স বলেন, আমরা যথেষ্ট সহনশীল ছিলাম। প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন তোমাদের সেখানে সৎ উদ্দেশ্য নিয়ে যেতে হবে এবং একটি চুক্তি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা তা-ই করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো অগ্রগতি করতে পারিনি।

এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, মূল সমস্যাটি ছিল ইরানের তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে অনীহা।

তার ভাষায়, আমরা এখানে থেকে যাচ্ছি একটি খুব সহজ প্রস্তাব নিয়ে—একটি বোঝাপড়ার উপায়, যা আমাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব। দেখা যাক, ইরানিরা এটি গ্রহণ করে কিনা।

Leave a Comment