Home বিশ্বএশিয়াবিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে যুবকের আত্মহত্যার হুমকি

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে যুবকের আত্মহত্যার হুমকি

by admin

ছবি: ভিডিও থেকে নেয়া

এ যেন বলিউডের দৃশ্য। পর্দার ঘটনা ছিল রামগড়ের, আর বাস্তবে ঘটল পুরুলিয়ায়। পর্দায় ছিলেন ধর্মেন্দ্র ওরফে ‘বীরু’, আর বাস্তবে ২২ বাইশের যুবক আব্বাস আনসারী। ব্লকবাস্টার ‘শোলে’ সিনেমার সেই আইকনিক দৃশ্যে বাসন্তীকে পাওয়ার জন্য ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন বীরু। আর সেই ঘটনারই যেন হুবহু রিমেক দেখল পুরুলিয়াবাসী। তবে তফাত একটাই, বীরুকে আটকানোর জন্য ছিল গব্বর বা মৌসিজি, আর এখানে আব্বাসকে নামাতে ঘাম ছুটেছে পুলিশ ও দমকল কর্মীদের।

গত রোববার এ ঘটনা ঘটে। এলাকার বিশাল উঁচু পানি ট্যাঙ্কের মাথায় দাঁড়িয়ে এক যুবককে চিৎকার করতে দেখা যায়। তার একটাই দাবি, বিয়ে করতে চাই! এমন ঘটনা চাউর হতেই পুরুলিয়া মফস্বল থানার রামপুর গ্রামের বাসিন্দারা ভিড় জমান।

পরিবার সূত্রে জানা গেছে, আব্বাসের বিয়ের নেশা চেপেছে। বাড়ির লোকদের বার বার বলার পরও কাজ হচ্ছিল না। যদিও পরিবারের দাবি, বিয়ে দিতে রাজিই ছিলেন তারা। কিন্তু রোববার সকালে কাউকে কিছু না জানিয়েই আব্বাস পৌঁছে যান দুলমি এলাকায়। উঠে পড়েন পানির ট্যাঙ্কে।

চৈত্রের এই গরমে আব্বাসের এমন ‘প্রেম-তপ্ত’ কাণ্ড দেখে হতবাক পুলিশও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। ছুটে যান দমকল কর্মীরা। নিচে দাঁড়িয়ে যুবকের বাবা হাবিব আনসারী অনেক অনুনয়-বিনয় করেন। কিন্তু তাতে কোনো কাজই হয়নি। হাবিব বলেন, ছেলে বিয়ের দাবি করছিল। আমরাও বলেছিলাম বিয়ে দেব। কিন্তু সকালে দেখি ও এই কাণ্ড করে বসে আছে।

আব্বাসকে নামাতে চলে দীর্ঘ দেনদরবার। একদিকে ট্যাঙ্কের ওপর আব্বাস, অন্যদিকে নিচে উৎসুক জনতার ভিড়, সব মিলিয়ে পরিস্থিতি সামলাতে প্রশাসনকে হিমশিম খেতে হয়। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে-সুঝিয়ে বিয়ের আশ্বাস দিয়ে আব্বাসকে নিচে নামানো হয়।

Leave a Comment